নদীয়ার মায়াকোল গ্রামে বাজ পড়ে মৃত ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন মানব বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর সেখ
নদীয়ার মায়াকোল গ্রামে বাজ পড়ে মৃত ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিলেন মানব বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর সেখ নদীয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের অন্তর্গত মায়াকোল গ্রামে এক মর্মান্তিক ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম বা প্রিয়জনকে হারিয়ে চরম বিপাকে পড়েছে এক অত্যন্ত দরিদ্র পরিবার। কয়েকদিন আগে হঠাৎ বজ্রপাতে ওই পরিবারের একজন সদস্য অকালে প্রাণ হারান। এই মর্মান্তিক আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ পরিবারটি শুধু প্রিয়জনকে হারিয়েই শান্ত হয়নি, চরম আর্থিক অনটনের কারণে মৃতের শেষ সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে সম্পূর্ণ অপারগ হয়ে পড়েছিল। খবর পেয়ে দ্রুত ছুটে গেলেন মনসুর সেখ পরিবারটির এই করুণ ও হৃদয়বিদারক পরিস্থিতির কথা জানতে পেরে কালবিলম্ব না করে মায়াকোল গ্রামে ওই অসহায় পরিবারের বাড়িতে গিয়ে সশরীরে উপস্থিত হন মানব বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী জনাব মনসুর সেখ। যিনি সর্বদাই সমাজের নিপীড়িত, অসহায় ও দুঃখী মানুষের কথা ভাবেন, তিনি নিজে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং...